কাতারে এথলেটিকস ফেডারেশন এর সহ-সভাপতি সংবর্ধিত

কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এথলেটিকস ফেডারেশন এর সহ-সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন সংবর্ধিত।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাংলাদেশ এথলেটিকস ফেডারেশনের সহ-সভাপতি এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত করা হয়।লক্ষ্মীপুর জেলারই আরেক কৃতি সন্তান কাতার আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, এম. এ. আলম ভাবলু’র নেতৃত্বে ফুলেল উষ্ণ অভ্যর্থন জানান কাতারস্থ লক্ষ্মীপুরবাসী ও কাতার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন, কাতার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান, সহ-সভাপতি আজাদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, শেখ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন খাঁন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম. এ. সালাম, সদস্য নুর করিম আকাশ, শাহাদাত সহ আরও অনেকে।

এসময় কাতারে পৌছে বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার অভ্যর্থনা পেয়ে এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী আনন্দে বিমূহিত হয়ে পড়েন।তাকে অভ্যার্থনা জানানোর জন্য এম এ আলম (ভাবলু) সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,কাতার এথলেটিকস ফেডারেশনের সম্মেলনে যোগ দিতে ১০ দিনের সফরে কাতারে এসেছেন বাংলাদেশ এথলেটিকস ফেডারেশন এর সম্মানীত সহ-সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর