পুলিশকে সাহায্য করতে গিয়ে নিজেই শ্রীঘরে

পুলিশকে আসামী ধরে দিয়ে সাহায্য করতে গিয়ে নিজেই শ্রীঘরে গেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সেলিম নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৩টায় চরএলাহী ইউনিয়নের গাংচিলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত ৪ মামলার আসামী ইসমাইলকে ধরতে তার বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল পালানোর চেষ্টায় দৌড় দেয়। ইসমাইলকে আটকাতে পুলিশ সেলিম নামে অপর এক যুবকের প্রতি অনুরোধ করে। সেলিম তাকে আটকানোর চেষ্টা করায় ইসমাইল লাঠি দিয়ে সেলিমের মাথায় আঘাত করে গুরুতর আহত করে। আহত অবস্থায় সেলিম ও ইসমাইলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সেলিমের সহযোগীতায় পুলিশ ইসমাইলকে আটক করে এবং আহত সেলিমকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে।

পরবর্তীতে পুলিশ জানতে পারে সেলিমও ৪টি মামলার আসামী এবং তার বিরুদ্ধেও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ তথ্য পাওয়ার পর পুলিশ সেলিমকেও গ্রেফতার করে। বর্তমানে সেলিম পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর