জমি লিখে নেয়ার পর বৃদ্ধা মাকে মারধর করে ফেলে দিল ছেলে

মা সন্তান জম্ম দেয়ার পর থেকে স্বপ্ন বোনেন কলিজার টুকরা সন্তান বড় হবে কবে।সন্তান বড় হয় ঠিকই মায়ের স্বপ্ন দেখা সেই চোখে তখন পানি ঝড়ে।বয়সের ভাড়ে নয়, সন্তানের নির্মম পরিহাসের তাপে। প্রতিনিয়তই লিখতে হয় মা নামক জনম দুঃখিনীর দুঃখের কথা।পাঠক আজ লিখছি এমন এক মায়ের কথা, যার একমাত্র সম্পদলোভী সন্তান তার জমিজমা লিখে নিয়ে মারধর করে মাকে ফেলে দিয়েছেন রাস্তায়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অশীতিপর বিধবা মা আমেনা বেগমের ঠাঁই হয়েছে এখন হাসপাতালে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোক্তাদির জানান, বৃদ্ধার পিঠ ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম ছিল। খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মফিজুর রহমান হাসপাতালে গিয়ে আমেনা বেগমের খোঁজ-খবর নিয়েছেন। তিনি বলেছেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের কুর্শ্বাকান্দি গ্রামের সচ্ছল কৃষক আখতার উদ্দিন। স্ত্রী আমেনা বেগম এবং দুই মেয়ে ও এক ছেলেকে রেখে মারা গেছেন কয়েক বছর আগেই। বেঁচে থাকতে দুই মেয়ের বিয়ে দিয়েছেন।

ছেলে নূরুল ইসলাম হয়ে ওঠে মায়ের বাঁচার একমাত্র অবলম্বন।কিন্তু বাস্তবে ঘটল উল্টো। বিয়ের পর মায়ের সম্পদের ওপর নজর পড়ে নূরুল ইসলামের।

একপর্যায়ে বোনদের বঞ্চিত করে কৌশলে মা’র পাঁচ কাঠা সম্পত্তি লিখে নেয় সে। ধীরে ধীরে মায়ের স্নেহ-মমতার বন্ধনে ছেলের মনে মরচে ধরতে থাকে। আমেনা বেগম হয়ে ওঠেন ছেলের সংসারে গলগ্রহ।

কারণে অকারণে তার ওপর নেমে আসে একমাত্র ছেলে ও পুত্রবধূর নির্যাতনের খক্ষ। শেষ আশ্রয় ও ছেলের সুখের কথা ভেবে সবকিছু নীরবে সয়ে যান।

সর্বশেষ ১ সেপ্টেম্বর গর্ভজাত সেই সন্তান তাকে নির্দয়ভাবে মারধর করে রাস্তায় ফেলে দেয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর