না, ফাইনাল ম্যাচে তাকে পাবে না বাংলাদেশ

অভিষেকটা রঙিন হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের। কিন্তু রঙিন এই শুরুটা তার উপভোগ করা হলো কোথায়! ম্যাচ শেষেই বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনারকে যেতে হয়েছে ক্লিনিকে। বাঁ হাতে পড়েছে তিনটা সেলাই।হাতের অবস্থা দেখে চাউর হয়েছিলো দুর্দান্ত শুরু করা আমিনুলের সিরিজ শেষ! শেষ পর্যন্ত শেষ হতেই যাচ্ছে।

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ফলো থ্রুতে বল ধরতে গিয়ে বাঁ হাতে ব্যথা পেয়েছেন আমিনুল।ওই দিনই চট্টলায় তার হয় অভিষেক।

অভিষেকে চিকিৎসকের শরনাপন্ন হলেও সবার ধারণা ছিলো ফাইনালি লড়াইয়ে টিম টাইগারসের সাথে দেখা যাবে বিপ্লবকে।কিন্তু তা আর হলো কই!গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের নেটে সহকারী কোচ সোহেল ইসলাম বার কয়েক জিজ্ঞেস করলেন, ‘বোলিং করবি?’ গুটিসুটি হয়ে বসে থাকা আমিনুল ইসলাম নিরুত্তর। আন্তর্জাতিক অভিষেকে চমকে দেওয়া তরুণ লেগ স্পিনারের ইচ্ছেই হলো না হাত ঘুরিয়ে দেখতে।

পরে অবশ্য মাঝ উইকেটের পাশে তিন ওভারের মতো হাত ঘুরিয়েছেন আমিনুল। তাতেও বলার কোনো সুযোগ নেই যে ফাইনাল খেলতে পারবেন। ইনডোর থেকে অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে আমিনুল নিজেই জানালেন, হাতের সেলাই কাটার সময় এখনো হয়নি। ব্যথা কমলেও তিন সেলাই নিয়ে খেলা খুবই ঝুঁকিপূর্ণ।

একজন চোটাক্রান্ত খেলোয়াড়কে কিছুতেই খেলানোর পক্ষে নন কোচ রাসেল ডমিঙ্গো, ‘তার বাঁ হাতে তিনটি সেলাই পড়েছে। যদিও চোটটা বোলিং হাতে নয়। কোচ হিসেবে কখনোই এমন কাউকে খেলাতে চাই না, যে চোটে পড়েছে। গুরুত্বপূর্ণ কোনো ক্যাচ তার কাছে আসতে পারে। প্রথম বলেই হয়তো ফিল্ডিং করতে গিয়ে সেলাই খুলে যেতে পারে। সব সময় চাই শতভাগ ফিট ১১ জনকে নিয়ে মাঠে নামতে। আর আমিনুল বা যে কারও বিকল্প আমাদের তো আছে। আমার মনে হয় না, হাতে সেলাই নিয়ে ফাইনালে ওকে আমরা খেলতে দেখব।’

কোচের কথাতেই বোঝা যাচ্ছে, ফাইনালে আমিনুলকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর