নিজ বাসচাপায় প্রাণ গেল চালকের

রাজধানীর সায়দাবাদে নিজের বাসচাপায় এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২৬)।

সোমবার রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে। তিনি সুরমা সুপার পরিবহন বাসের চালক।

সুপার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন জানান, জাহাঙ্গীর রাতে সায়দাবাদ বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে পাশে দাঁড়িয়ে ছিলেন।

তখন ওই বাসেরই হেলপার গাড়িটি ঘোরাচ্ছিলেন। এসময় পাশ দিয়ে আরেকটি বাস আসে। এতে তার নিজের বাস ও ওই বাসের মধ্যখানে চাপা পড়েন জাহাঙ্গীর।

গুরুতর আহতাবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান জানান, হাসপাতালে আনার আগেই ওই চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর