বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ভাই, কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা , ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মেজর (অবঃ) সাঈদ ইস্কান্দারের ৭ম মৃত্যুবার্ষিকীতে ফেনী সদর উপজেলা বিএনপির আয়োজনে এক স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷
সোমবার (২৩ সেপ্টেম্বর) শহরের তাকিয়া রোডে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার।
এতে আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির গ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক ও মোটবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ভূঞা, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ধর্মপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, ফেনী জেলা মোটর চালক দলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফুল, ফেনী পৌর জাসাসের সভাপতি এনামুল হক, বিএনপি নেতা নুর নবী, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক জান্নাতুল ফেরদাউস , ফেনী জেলা যুবদল সদস্য মাঈন উদ্দিন মায়া, ধলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল মালেক,ধর্মপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নুর মোহাম্মদ, শ্রমিক নেতা আব্দুর রহিম, আনোয়ার, সবুজ, মোটবী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন মতিন, যুবদল নেতা মরতুজা মিলন, কামরুল হাসান রিপাত,আশিক,ইসমাইল, আলী, এমরান প্রমুখ।
শেষে মরহুম সাঈদ ইস্কান্দার স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/ডব্লিওএস