মাদক বর্তমান সময়ে একটি পরিচিত নাম। যুবসমাজকে এই নামের সাথে বেশি পরিচিত হতে দেখা যায়।মাদকের কারনেই অকালে প্রান হারাচ্ছে অনেক মাদকসেবী। আর এই মাদকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি।
রামগঞ্জ থানা প্রশাসনও তার ধারাবাহিকতায় যুবসমাজকে মাদকের ভয়াবহ কবল থেকে রক্ষা করতে নিয়েছে ব্যাতিক্রমি অনেক উদ্যোগ।যাচ্ছেন রামগঞ্জ উপজেলার সকল স্কুল,মাদ্রাসা,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
উঠান বৈঠক করে মাদক, ইভটিজিং সহ সকল আসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে সচেতন করছেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে জগতপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে সাবেক মেয়র হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরী সহ গ্রামবাসী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
উঠান বৈঠকে প্রধান অতিথি ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক সেবন কোন সৌখীনতা নয় মাদক সেবনে নিজের পায়ে নিজে কুড়াল মারা তাই নিজের এবং পরিবারের কথা চিন্তা করে দ্রুত মাদকসেবীরা মাদক ছেড়ে ভালো পথে ফিরে আসতে হবে, অন্যথায় প্রশাসন মাদকসেবনকারীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করবে।
অনুষ্ঠানে মাদক,ইভটিজিং,চুরি,ডাকাতি প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন রামগঞ্জ উপজেলা থানা প্রশাসন।
বার্তাবাজার/এম.কে