ময়মনসিংহে র‍্যাবের অভিযানে তিন মানব পাচারকারী গ্রেফতার

ময়মনসিংহ নগরীর মাসকান্দা আঞ্চলিক অফিসের সামনে অভিযান চালিয়ে ৩ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। নারীসহ ৬জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নগরীর মাসকান্দা আঞ্চলিক অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত তিন মানব পাচারকারী হলো-আমির উদ্দিন (৪০), আকাশ দে (২৩) এবং মো.লিটন।

পরে বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক লে.কর্ণেল ইফতেখার উদ্দিন বলেন, একদল মানব পাচারকারী দালাল চক্র মোটা অংকের টাকার আয়ের লোভ দেখিয়ে।

একাধিক মহিলাকে দেশের বাইরে পাঠানোর জন্য পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসের সামনে জড়ো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর