গোল্ডেন ড্রাগন বারে চলছে পুলিশের অভিযান

ক্যাসিনো কিংবা অবৈধ জুয়ার আসরবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারে চলেছে পুলিশের অভিযান।

সোমবার হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোল্ডেন ড্রাগন বারের ভিতরে প্রবেশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আমরা বারের লাইসেন্স, শর্ত অনুযায়ী মদ বেচাকেনা ও জুয়া খেলা হচ্ছে কি না তা খতিয়ে দেখবো।

এর আগে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ বার কিংবা ক্যাসিনো কিছুই পায়নি পুলিশ। সেজন্য তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেয়া সম্ভব হয়নি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর