বরিশালে বিভিন্ন ক্লাবে অভিযান, আটক ১৩

বরিশালের বিভিন্ন ক্লাবে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ। গতরাত থেকে শুরু হওয়া এ অভিযানে, নগরীর নুরিয়া স্কুলের একটি কক্ষ থেকে ৮ জুয়ারিকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়ার সরঞ্জাম।

দুপুরে নাজিরপুল এলাকায় নবজাগরণ সংঘে অভিযান চালায় পুলিশ। এসময় এক কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়। অভিযানে লক্ষাধিক টাকা ও জুয়া খেলার বিপুল পরিমান সরঞ্জামের খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক ও জুয়া বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর