নীলফামারীতে অগ্নিকান্ডে ১৭টি দোকান ভষ্মীভূত

নীলফামারীর ডিমলা উপজেলার শুটিবাড়ি বাজারে সোমবার রাত দুইটায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের ও একটি ডেন্টাল ক্লিনিকের সকল যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

ব্যবসায়ী জানায় হাটের পশ্চিম প্রান্তে ফরহাদ হোসেনের খাবারের হোটেলের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। তার হোটেলের চুলার উপর খড়ি শুকানোর জন্য রাখাছিল। সে সময় হোটেল ভেতরে ঘুমাচ্ছিল হোটেলের কিশোর কর্মচারী নজরুল ইসলাম।

ওই আগুনে হোটেলের পাশে থাকা ডেন্টাল সার্জন জহিরের ক্লিনিকের সকল যন্ত্রপাতি আসবাবপত্র ও বিপুল পরিমান ঔষধ, নবিউল ইসলামের দোকানের নতুন ৩৫টি বাইসাইকেল ও যন্ত্রাংশ সহ মোট ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সর্ম্পূন পুড়ে ছাই হয়।

অগ্নিকান্ড

এই অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। এলাকাবাসী দাবী হোটেল ব্যবসায়ী ফরহাদ হোসেন শিশু শ্রমিক নজরুলকে দিয়ে চুলার উপরে খড়ি শুকানো গিয়ে আগুনের সুত্রপাত হয়। ঘটনার পর থেকে ফরহাদ হোসেন গাঢাকা দিয়েছে।
ক্ষতিগ্রস্থ

ডিমলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান ডিমলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর কঠর পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রনে আনায় ওই হাটে অবস্থিত পূবালী ব্যাংকসহ চারশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। তিনি জানান প্রাথমিকভাবে তদন্তে হোটেলের চুলার উপর রাখা ছিল। সেখান থেকে আগুনের সুত্রপাত ঘটে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর