নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট বাজার থেকে দক্ষিনে কুতুবের হাটের সঙ্গে সংযোগ স্থাপনকারী এলজিইডির আওয়াতাধীন সাড়ে ৯ কিলোমিটার লেমুয়া- কুতুবেরহাট সড়কের বেহালদশা।
এই সড়কটি ১৯৯৪সালে কার্পেটিং করা হলেও অদ্যবধী আর কোন সংস্কার কাজ করো হয়নি। এই কারণে সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য খানাখন্দের।
এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণের সীমাহিন দুভোর্গে শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সড়কটির বেহাশ দশার কারণে ওই সড়কটির আশপাশ্বের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেছা-বিক্রীতে নেমে এসেছে স্থাবিরতা। সড়কটির এই দুর্ভোগের চিত্র দেখার কেউ নাই।
সড়কটির ছমির মুন্সির হাট ও ইয়ারপুর বটতলা বাজার,নতুন বাজার,বকসিরহাট ও সোমবারিয়া বাজার অংশে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাটু পানি সৃষ্টি হয় জলাবদ্ধাতা।
এতে ওই জমে থাকা পানির নিছে সৃষ্ট গর্তে পড়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই ওই সড়কে চলাচল কারী যাত্রী সাধারণ ও যানবাহন চালকদের দাবী অভিলম্ভে সড়কটি পূর্ন সংস্কার করার।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলার এলজিএডির প্রকৌশলী সড়কটির করুন দশার কথা স্বীকার করে বলেন-আগামী অর্থ বছরে সড়কটির সংস্কার কাজ করা হবে।
বার্তাবাজার/এম.কে