পটুয়াখালীতে বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ৭২ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করেছে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন। সোমবার বিকেল ৪ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেয়া হয়।
পটুয়াখালী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মনির লিখিত বক্তব্যে জানান, পটুয়াখালী ১ আসনের সংসদস সদস্য এড.শাহজাহান মিয়ার হস্তক্ষেপে সোমবার সদর থানায় পুলিশ মামলা গ্রহন করে। এই পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় আতিক নামে এক যুবক সহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালে দূর্বৃত্তদের হামলা ও এক চিকিৎসককে হত্যার হুমকির ঘটনায় পুলিশ আইনি সহায়তা না দেয়ায় রবিবার সকাল থেকে ৭২ ঘন্টার ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মেডিকেল এসোনিয়েশন (বিএমএ) এবং জেলা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন।
বার্তাবাজার/ডব্লিওএস