জুয়ার আসরে ধরা বাচসাস’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু

কয়েক দিন ধরে দেশব্যাপী চলছে অভিযান।আর তাতে র‌্যাব-পুলিশের জালে ধরা পড়ছেন রাজনৈতক নেতা থেকে শুরু করে সক ধরনের অপরাধি।এবার সেই তালিকায় যোগ হলো এক বিনোদন সাংবাদিক।

জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদকি সমিতি (বাচসাস)—এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু। একইসঙ্গে তিনি নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার(২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর বিজয় নগরের সায়হাম স্কাইভিউ টাওয়ারে অভিযান চালায় রমনা থানা পুলিশ। অভিযানে কামরুজ্জামান বাবুসহ ১৫ জন জুয়াড়ীকে গ্রেফতার করে পুলিশ। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হক।

মইনুল হক বলেন, আমরা গতকাল অভিযানে ১৫ জন আটক করেছি। তার ভেদর কামরুজ্জামান বাবু নামে একজন জুয়াড়ী আছেন। আজ গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি গেলো ২৭ জুলাই বাচসাস নির্বাচনের সাধারণ সম্পাক পদে নির্বাচিত হন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর