শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

আগামী ১৪ অক্টোবর শেরপুর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সুষ্ঠভাবে প্রতীক বরাদ্দ করেন।

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম নৌকা প্রতীক, বিএনপি মনোনীত মো. শফিকুল ইসলাম মাসুদ ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল মোটরসাইকেল প্রতীক ও মোহাম্মদ বায়েযীদ হাসান আনারস প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. আল হেলাল টিউবওয়েল প্রতীক, মো. জুলহাস উদ্দিন উড়োজাহাজ প্রতীক, মুহাম্মদ মনোয়ারুল ইসলাম চশমা প্রতীক, মোহাম্মদ মোছা মিঞা মাইক প্রতীক ও আশরাফুল আলম মিজান তালা প্রতীক এবং নারী ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম হাঁস প্রতীক ও সাবিহা জামান শাপলা কলস প্রতীক পেয়েছেন।

প্রতীক পেয়ে ৫ চেয়ারম্যান প্রার্থী, ৫ ভাইস চেয়ারম্যান ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর