শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন হুইপ আতিক

“ফলদ বৃক্ষে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা কালেক্টরেট (ডিসি উদ্যান) চত্বরে শুরু হয়েছে। জেলা প্রশাসন, বন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট (ডিসি উদ্যান) চত্বরে গিয়ে শেষ হয়।

কালেক্টরেট (ডিসি উদ্যান) চত্বরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন।

বৃক্ষমেলা উদ্বোধন শেষে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উপ-পরিচালক) মোঃ আশরাফ উদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কালেক্টরেট (ডিসি উদ্যান) চত্বরে সাতদিনব্যাপী বৃক্ষমেলায় ৪১টি স্টল অংশগ্রহণ করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর