ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মুখে ছাত্রদলের কয়েকজন কর্মীকে ব্যাপক মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের ১০ জন কর্মী আহত হয়েছেন। একপর্যায়ে ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়।

সেমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিতের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

সূত্র জানায়, সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসের হাকিম চত্বরে তারা আসলে ছাত্রলীগের কর্মীরা পিছন থেকে ধাওয়া করে। পরে তারা ক্যাম্পাস ছাড়তে গেলে কয়েকজনকে ব্যাপক মারধর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল কর্মী বলেন, আমরা আমাদের প্রতিদিনের কাজ করতে হাকিমে আসি। এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আমাদের বললেন হাকিম ছেড়ে চলে যেতে। পরে আমরা সেক্রেটারিসহ ডাচে আসি। ডাচ আসার কিছুক্ষণ পরে আমাদের ওপর পিছন থেকে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর