আ. লীগ নেতার বাগানবাড়ি থেকে ব্যপক দেশীয় অস্ত্র উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেনের বাগান বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার দিনগত রাতে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকার ওই বাগান বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৫ টি রামদা, পাঁচটি চাপাতি ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পলাশ থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর