গ্রেফতার এড়াতে খালে লাফ দেয়া যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে গ্রেফতার এড়াতে খালে লাফ দেয়ার প্রায় ২২ ঘণ্টা পর যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।ময়নাতদন্তের জন্য তার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার কাচুর সেতুর নিচে থেকে রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আনোয়ার হোসেন (৩৬) উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আরশ আলীর ছেলে ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শনিবার রাতে আনোয়ার হোসেন মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাচুর সেতু এলাকায় পুলিশ তার গতিরোধ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে চাইলে তিনি লাফ দিয়ে খালের পানিতে পড়েন। তখন পুলিশ তাকে খুঁজে না পেয়ে পরের দিন দুপুরে সিলেট থেকে ডুবুরি ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর