বশেমুরবিপ্রবি’র হলের পানি বন্ধ, আমরণ অনশনে শিক্ষার্থী

উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মসূচি পালন করছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) শিক্ষার্থীরা।অন্যদিকে ছাত্রদের ওপর হামলা এবং বিশ্ববিদ্যালয় বন্ধের পর এবার কৌশলে এনেছে পরিবর্তন।বন্ধ করে দেয়া হয়েছে হলের পানির ব্যবস্থা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন।

বিভিন্ন স্লোগানে উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। আন্দোলনকে দমাতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা, আবাসিক হলগুলোতে পানি ও খাবার বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে কাজ করছেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আবদুর রহিম খানের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগ দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর