সিরাজগঞ্জ সদর উপজেলায় একই দিনে তিন স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে সিরাজগঞ্জ সদরের পৌরসভার সয়াধানগড়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী জোনাকী খাতুন (১৫), সন্ধ্যার দিকে পৌরসভার নতুন ভাংগাবাড়ীর সপ্তম শ্রেণীর ছাত্রী মোছাঃ হালিমা খাতুন (১৫) ও রাতে ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামে দশম শ্রেনীর ছাত্রী আমিনা খাতুন (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহের একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক ও দুটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রত্যেক ক্ষেত্রে বরের বাবা ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম,নূরে এলাহী,এনডিপি এর প্রতিনিধি মোছাঃ কুমকুম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
বার্তাবাজার/কে.জে.পি