জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লার শিহারচরের তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।এখন পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই এলাকার জয়নাল আবেদীনের বাড়িটি ঘিরে রেখেছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের দুই ছেলে ফরিদ উদ্দীন (২৭) ও জামাল উদ্দীন (২৩) এবং ফরিদ উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, জঙ্গি আস্তানা সন্দেহে ফতুল্লার তক্কার মক্কার মাঠ এলাকার জয়নাল আবেদীনের একটি টিনশেড বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। তাদের জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম পৌঁছালে অভিযান শুরু হবে বলে তিনি জানান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর