বাংলাদেশ ফিল্ম ক্লাবে অভিযান : আটক ১৫

রাজধানীর বিজয় নগরে জুয়া খেলার সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০ টা ৪৫ মিনিটে সায়েম টাওয়ারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম, বিপুল টাকাসহ আরো অনেক সরঞ্জাম

রমনা থানার এডিসি এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ টা থেকে এই অভিযান শুরু করি। এটা মূলত ফিল্মের যে লোকজন তাদের একটি ক্লাব। জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ নানা জিনিস পেয়েছি।

এর আগে রাত সাড়ে নয়টার দিতে পুলিশ অভিযান চালায় গুলশানের নাভানা টাওয়ারের তিনটি হেলথ এন্ড স্পা সেন্টারে। টাওয়ারটির ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত এই তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ পুরুষকে আটক করেছে পুলিশ।

গুলশানের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এই স্পা সেন্টারগুলোতে অসামাজিক কার্যকলাপ হয়, এমন তথ্যের ভিত্তিতে আমরা রাত আটটার দিকে তিনটি ফ্লোরে অভিযান চালায়। অভিযানে ১৬ জন নারী ও ৩ জন পুরুষসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি আমরা যাচাই করে দেখি যে এসব ব্যবসায়ের সাথে কারা কারা জড়িত। এখানকার মালিকপক্ষ কারা, কারা এটি পরিচালনা করতো। সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর