শেরপুর জেলার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার, ২২ সেপ্টেম্বর বিকেল ৫টায় শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বুলবুল হলে শপথ অনুষ্ঠিত হয়।
বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন কমিশনের আহ্বায়ক ও জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক শিক্ষকদের সংগঠনকে শক্তিশালী এবং তাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নেতৃত্ব দিতে নব-নির্বাচিত নেতৃবৃন্দদের সংগঠনকে এগিয়ে নিতে সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান জানান। বক্তব্য শেষে হুইপ আতিক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতিকে ২ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন।
আব্দুল মুন্নাফ বিএসসি’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ মোকছেদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার ইমাম বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ চাঁন মিয়া বিএসসি। এছাড়াও নব-নির্বাচিত সভাপতি মোঃ মুহসীন আলী আকন্দ ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বার্তাবাজার/ডব্লিওএস