ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলা চলাকালীন সময়ে হাতহাতির ঘটনা ঘটেছে।
রবিবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত মার্কেটিং বিভাগ বনাম ট্যুরিজম বিভাগের মধ্যকার খেলায় এ হাতাহাতির ঘটনা ঘটে।
জানা যায়, খেলার শুরু থেকে উভয়দল প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমন করে খেলতে থাকে ট্যুরিজম বিভাগ। এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে খেলা চালিয়ে যায় মার্কেটিং বিভাগের খেলোয়াড়েরা। খেলার এক পর্যায়ে মার্কেটিং বিভাগের গোল বারের দিকে বল নিয়ে আগানোর এক পর্যায়ে মার্কেটিং বিভাগের দুজন ডিফেন্ডার নিয়ম মাফিক বল আটকাতে গেলে টুরিজম বিভাগের নাইম নামের খেলোয়াড়টি পড়ে যায় তৎক্ষণাৎ নাইম উঠে মার্কেটিং বিভাগের আহসান নামের এক ডিফেন্ডারকে উপুর্যুপরি গলা টিপ ধরে। এতে দর্শকদের মধ্য থেকে উত্তেজিত কয়েকজন বহিরাগত উৎসুক জনতা মাঠে ঢুকে পরলে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতি হয়।তবে ক্রীড়া বিভাগের পরিচালকগন এবং মার্কেটিং বিভাগের শিক্ষকদের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।
এঘটনায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা টুরিজম বিভাগের খেলোয়ারদের খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করলেও উল্টো টুরিজম বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল এসে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের সানি নামের এক শিক্ষার্থীর কলার ধরে টেনে নিয়ে যেতে থাকেন এবং তাকে বহিষ্কারের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও দর্শকরা তীব্র নিন্দা করে বলেন,একজন সম্মানিত শিক্ষকের কাছে এধরনের আচরণ কখনোই কাম্য নয়।তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
এবিষয়ে মার্কেটিং বিভাগের একাধিক খেলোয়াড় ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়,খেলা চলাকালীন অনৈতিক ভাবে টুরিজম বিভাগের নাইম নামের এক খেলোয়াড় মার্কেটিং বিভাগের ডিফেন্ডারের গলা টিপে ধরলে বাইরের দর্শকরা এর প্রতিবাদ করে।উৎসুক জনতার সাথে এসময় টুরিজম বিভাগের খেলোয়াড়দের সাথে সামান্য ধাক্কাধাক্কি হয় তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা মার্কেটিং বিভাগের কেউ না।এরা অন্য বিভাগের উৎসুক জনতা।
এবিষয়ে টুরিজম বিভাগ থেকে দাবী করা হচ্ছে তাদের কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছে তবে আঘাত গুরুতর নয় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া তাদের একজন শিক্ষকের গায়েও হাত তোলা হয়েছে বলে তারা দাবী করছেন।
উল্লেখ্য খেলার পরিবেশ না থাকলে ক্রীড়া কমিটির সিদ্ধান্তে দুই দলের মধ্যকার খেলা স্থগিত ঘোষনা করা হয় এবং পরবর্তীতে এ বিষয়ে সিন্ধান্ত হবে বলে জানা যায়।
বার্তাবাজার/ডব্লিওএস