বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে জবির সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা ১ টায় শহীদ মিনারে মানববন্ধন এবং সন্ধ্যা সাতটায় মোমবাতি প্রজ্জলন করা হয়।

মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলনে বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
বার্তাবাজার/ডব্লিওএস