যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩০কেজি ইলিশ মাছ সহ আরফিন(১৯)ও বিল্লাল হোসেন(২২)নামে দুই চোরাচালানীকে আটক করেছে পুলিশ।রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন,বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আনার আলীর ছেলে আরফিন ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তিতে এসআই এইচ এম আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী বাজারের পাশে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ মাছ সহ তাদেরকে আটক করেন।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর)যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/ডব্লিওএস