ফেনী শহরে যানজট নিরসন, সুশৃঙ্খলভাবে রিক্সা সড়কের বাম পাশে চলাচল করার লক্ষ্যে ও পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে ফেনী পৌরসভার আয়োজনে গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান।
এ সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, পৌর কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, ফেনী সেন্ট্রাল হাই স্কুল গভর্ণিং বডির সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদার, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, বাহার উদ্দিন বাহার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীসহ বিভিন্ন ওয়ার্ডের পৌর কাউন্সিলরবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মসূচি উদ্বোধন শেষে নিজাম হাজারী এমপি ফেনী শহরের প্রতিটি সড়ক ঘুরে যানজট নিরসন ও সুশৃঙ্খলভাবে রিক্সা সড়কের বাম পাশে চলাচল করছে কিনা এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
বার্তাবাজার/ডব্লিওএস