শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩

শেরপুর জেলার নকলা উপজেলার চিথলিয়ায় ঢাকা থেকে শেরপুরগামী এফ.জেড লাইন বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলা কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ বটতলা এলাকার সামছুল হকের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪০), নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার হাবিবুর রহমান (৫৫)। নিহত অন্যজনের নাম পরিচয় জানা যায় নি।

আহতরা হলেন, জামালপুর জেলা সদরের কাজিয়ার চর গ্রামের আব্দুল আলীর ছেলে মেহেদী হাসান (২২), নকলা উপজেলার চন্দ্রকোনা গ্রামের হাবিবুর রহমান (৫৫), চন্দ্রকোনা রামপুর গ্রামের দুদু মিয়ার ছেলে জুয়েল (২৭)। আহত অন্য দুজনের নাম পরিচয় জানা যায় নি।

পুলিশ ও প্রত্যদক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শেরপুর গামী এফ.জেড লাইন নামে একটি বাস নকলা উপজেলার চিথলিয়া গ্রামে পৌছামাত্র শেরপুর থেকে নকলাগামী একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং সেই সাথে সিএনজির চালক বিল্লাল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ৪জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে হাবিবুর রহমানসহ আরও এক অজ্ঞাত ব্যক্তি মারা যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাস ও সিএনজিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর