এবার স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ

রাজধানীতে জুয়ার আসর ও ক্যাসিনোতে অভিযানের পর এবার স্পা সেন্টারগুলোতে অভিযান শুরু করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে গুলশানের নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০ তলায় অবস্থিত তিনটি স্পা সেন্টারে অভিযান শুরু করে গুলশান থানা পুলিশ।

স্পা সেন্টারগুলো হলো- লাইভ স্টাইল হেল্থ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেুলন, ম্যাঙ্গো স্পা ও রেডিডেন্স সেলুন-২ অ্যান্ড স্পা। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আছে সেখানে স্পার পাশাপাশি অসামাজিক কার্যক্রম পরিচালনা হয়। এ অভিযোগ ক্ষতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীতে স্পার নামে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপের এ রকম আরও অনেক অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের ফেসবুক পেজে স্পন্সর বিজ্ঞাপন দিয়ে তাদের প্রচারণা করে থাকে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর