মাদক বিক্রির টাকাসহ স্বামী-স্ত্রী আটক

যশোর রেলগেট এলাকা থেকে ইয়াবা,ফেনসিডিল ও মাদকবিক্রির ৫৫ হাজার টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। যশোর র‌্যাব-৬ ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, কোতয়ালী থানার রেলগেইট পশ্চিম পাড়ার মৃত অলিয়ার রহমানের ছেলে আশরাফ কসাই ও তার স্ত্রী শারমিন আক্তার শিউলি (২৮)।

যশোর র‌্যাব-৬ সূত্রে জানা যায়, যশোর রেলগেট এলাকার জহুর মাওলানার বাড়ির ভাড়াটিয়া আশরাফ কসাই ও স্ত্রী শারমিন আক্তার শিউলি বাড়িতে র‌্যাবের একটি টিম রবিবার(২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অভিযান চালায়।এ সময় আশরাফ এর বাড়ি থেকে ৫ বোতল ফেনসিডিল,১৮০ পিচ ইয়াবা,দুইটি মোবাইল, মাদক বিক্রির ৫৪ হাজার ৮শত ৯০ টাকা উদ্ধার করে।এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর