ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন উপজেলা প্রশাসন।

২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর সমেস্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১শত কেবি বালু জব্দ এবং ১টি শ্যালো মেশিন ও মেশিনের ৬০ ফিট পাইপ ধ্বংস করা হয়েছে।

সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশের ক্ষতি, নদী ও খাল বিলের পাড় ভেঙে বালু উত্তোলনে ব্যাপক ক্ষতি হওয়ার কারণে উপজেলা প্রশাসন ২২ সেপ্টেম্বর রোববার ৩ জনকে আসামী করে অজ্ঞাত কয়েক জনের নামে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর