‘উপাচার্য’ বানান জানেন না ভিসি!

গতকাল (শনিবার) বশেমুরবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আতর্কিত হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্যের মদদেই এই হামলা চালানো হয়।

বশেমুরবিপ্রবি প্রশাসনের তুচ্ছ কারণে বহিষ্কার এবং উপাচার্যের স্বৈরাচারী আচরণ, দুর্নীতি, শিক্ষার্থীদের গালিগালাজ ইত্যাদি কারণে উপাচার্যের অপসারণ চেয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।

এদিকে আজ রোববার শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার নিন্দা জানিয়েছেন বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। আর এখানেই বাধে বিপত্তি। বিশ্ববিদ্যালয়ের প্যাডে ভিসির স্বাক্ষরিত বিবৃতিতে দেখা যায় ‘উপাচার্য’ বানান ভুল, যেখানে লেখা রয়েছে উপচার্য। যা নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

শিক্ষার্থীরা ফেসবুকে এই বিবৃতি নিয়ে নানারকম মন্তব্য করছেন। এক শিক্ষার্থী লিখেন, উপাচার্য বানান জানেন না ভিসি। আরেক শিক্ষার্থী লিখেন, যে উপাচার্য প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না, তাকে বশেমুরবিপ্রবির উপাচার্য বানানো হয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর