ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহ বাঁচতে চায়

যশোর বেনাপোলের দূর্গাপুর গ্রামের হত দরিদ্র ভ্যান চালকের কিশোর পুত্র আব্দুল্লাহ (১৭) বাঁচতে চায়। বিগত দুই মাস যাবৎ সে মরন ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ৭ম তলার ৭০১ নংওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহ বেনাপোল পৌরসভাধীন ২নং ওয়ার্ডের বাসিন্দা আনারুলের ছোট পুত্র। অভাব-অনটনের মধ্যে সংসার চালিয়ে গচ্ছিত অর্থ,ধার দেনা সহ নগদ দুই লক্ষ্য টাকা ২মাসে পুত্রের চিকিৎসা বাবদ খরচ করে বর্তমানে অসহায় পরিবারটি পুত্রের চলমান চিকিৎসা চালিয়ে যেতে অপারগ হয়ে ওঠেছে বলে জানান আবদুল্লার মা গৃহিনী শাহানারা বেগম। চোখের সামনে পুত্রের মৃত্যু যন্ত্রনা দেখা অসহায় পরিবারটির চিকিৎসার জন্য আকুল আকুতি দেখে ইতিমধ্যে মানবিক দিক বিবেচনায় অসহায় পরিবারটির চিকিৎসা সাহায্যে এগিয়ে এসে নগদ ১০,০০০/টাকা প্রদান করেছেন ঢাকাস্থ বেনাপোল সমিতি বলে নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক সাকলাইন আহমেদ তুহিন।

বেনাপোল সমিতির পক্ষ হতে কিশোর আব্দুল্লার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়া সহ চিকিৎসা সাহায্যে সমাজের বিত্তবানদের সহোযোগীতা চেয়েছেন সংগঠনটি আব্দুল্লাহর পরিবারের সদস্য মোঃ জমির হোসেন এর বিকাশ একাউন্ট নাম্বার +৮৮০১৯১১৪০২১৬৩ অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে বলে আরো জানান তিনি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর