পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

কিশোরগন্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করায় কিশোরগন্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী (লিমন) ও সাধারণ সম্পাদক মো : আশরাফ আলী সহ কিশোরগন্জ জেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় পাকুন্দিয়া বাজারে আনন্দ মিছিল করে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ। উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলা ছাত্রলীগ নেতা আলী হায়দার রাসেল এর সঞ্চালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন

জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হিমেল রানা, পৌর ছাত্রলীগ নেতা নাফিজ আহমেদ নাদিম, উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ জুয়েল, মোখলেছ মারুফ, আনিছুর রহমান শিবলী, আলমগীর হোসেন বাদশা, প্রিন্স হিমেল প্রমুখ।

সভায় বক্তারা পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে নিয়মিত ছাত্র অনুর্ধ্ব ২৯ বছর বয়সী মেধাবী ছাত্র নেতাদের দিয়ে চমকপ্রদ একটি কমিটি দেওয়ার দাবি জানান। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী পদপ্রত্যাশীদের পুর্নাঙ্গ জিবন বৃত্তান্ত জমা নেওয়ার উদ্দোগ কে স্বাগত জানান। উল্লেখ্য বিগত এক প্রায় এক যুগ আগে একলাছ উদ্দিন কে আহব্বায়ক এবং শামীম অাহমেদ সহ ৯ জন কে যুগ্নঅাব্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের অাহব্বায়ক কমিটি ঘোষণা করেন তৎকালিন জেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড : হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর