নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার তেতলাবো এলাকায় ঘটে এ ঘটনা। রবিবার সকালে ধর্ষিতা নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, ধর্ষিতা উপজেলার কর্ণগোপ এলাকার একটি স্পিনিং মিলে হেলপার হিসেবে কাজ করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ উত্তর মাসাবো এলাকার জয়নালের ছেলে জহিরুল প্রায় সময় তাকে প্রেমের কু-প্রস্তাব দিয়ে আসছিল। জহিরুলের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার রাতে নাইট শিফটে কাজে যাওয়ার সময় জহিরুল সহ অজ্ঞাত ১ জন মিলে তাকে জোরপূর্বক অটো গাড়ীতে তুলে তেতলাব এলাকার খানের বাউন্ডারির ভিতর একতলা বাড়ীতে নিয়ে যায়। পরে অজ্ঞাত ১ জন পাহাড়া দেয় ও জহিরুল তাকে সারারাত জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ধর্ষক জহিরুল তাকে ফেলে রেখে চলে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস