চার ক্লাবেই মিললো বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী

রাজধানী মতিঝিলের ৪ ক্লাবে ক্যাসিনোবিরোধি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাব।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে অভিযান শুরু করেছে তারা। এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, চারটি ক্লাব থেকেই ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখন এসব মালামাল সিজ করা হবে।

কাউকে আটক করা না গেলেও অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর