প্রক্টরের অপসারণের দাবিতে ইবি গেটে তালা

সভা-সমাবেশ নিষিদ্ধ করার পরদিনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা-কর্মী ও সাধারণ শির্ক্ষার্থীরা।

রোববার দুপুর দেড়টার দিকে মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা পাশাপাশি প্রধান গেইটে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তৃতীয়বার একই পদে একই ব্যক্তিকে প্রক্টর হিসেবে নিয়োগ পাওয়ায় তার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা।

বিভিন্ন সময় প্রক্টরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ যেসব অভিযোগ উঠেছে তারও তদন্ত করে শাস্তি দাবি করা হয়েছে বিক্ষোভ থেকে। আন্দোলনকারীরা দ্রুত প্রক্টর পদ থেকে মাহবুবর রহমানকে অপসারণ না করলে লাগাতর আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে দুই দফায় প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মাহবুবর রহমান। তৃতীয় বার সত্বেও তাকে কয়েকদিন আগে একই পদে নিয়োগ দেয়া হয় তাকে। এ শিক্ষকের বিরুদ্ধে অতীতে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকাসহ নানা অভিযোগ রয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন: পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বড় ধরণের কোন ঝামেলা সৃষ্টি হওয়ার শঙ্কা নেই। তারপরও ক্যাম্পানে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর