ভিক্টোরিয়া ক্লাবে নগদ টাকা ও ব্যপক ক্যাসিনো সামগ্রী উদ্ধার

দুপুর থেকে রাজধানী মতিঝিলের চার ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। ক্লাবগুলো হলো- আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া। এর মধ্যে রাজধানীর ভিক্টোরিয়া ক্লাব থেকে নগদ এক লাখ টাকা, মদ, বিয়ার, জুয়া ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক সঙ্গে চার ক্লাবে অভিযান চলছে। এর মধ্যে ভিক্টোরিয়া ক্লাব থেকে নগদ এক লাখ টাকা, মদ, বিয়ার, ক্যাসিনো ও জুয়া বোর্ডের সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ক্লাবের ভেতরের পরিবেশ দেখে মনে হচ্ছে এখানে নিয়মিত ক্যাসিনো বসতো।

কেউ গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গত কয়েক দিন ধরেই যেহেতু অভিযান চলছে। তাই সবাই গা ঢাকা দিয়েছে। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ক্লাবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন বলেন, ক্লাবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর