শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম এর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, জেলা সদর, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এবছর ১৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের মধ্যে ৬৮টি পূজা মণ্ডপ গুরুত্বপূর্ণ এবং ২৬টি সাধারণ মণ্ডপ রয়েছে। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর এবং পূজা চলাকালীন ও বিসর্জন পর্যন্ত পোষাকধারী পুলিশ ও সাদা পোষাকের পুলিশ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সে প্রদক্ষেপ নেয়া হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুব্রত দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কানু চন্দ সহ বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর শাহ্, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার হোসেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন তালুকদারসহ হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি