গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা

গোপালগঞ্জ শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী ০৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ছাত্রদের সকাল ১০টা ও ছাত্রীদের বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দেবার নির্দেশ প্রদান করেছে কতৃপক্ষ।

ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা আজ রবিবারও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে আমরন অনশন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা অনিয়ম, দূর্নিতী ,স্বেচ্ছাচারিতা, যৌন কেলেংকারীসহ নানা অনিয়মের প্রতিবাদে শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও আমরন অনশন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা।

গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলায় ১৫ শিক্ষার্থী আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষাথীদের উপর হামলার কারন খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় ৫ সদস্য বিশিষ্ট তদন্তকমিটি গঠন করেছে। এবং আগামী ৫ দিনের মধ্যে হামলাকারীদের সনাক্ত করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। অপরদিকে বিশ্ববিদ্যালয় এলাকা গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল হুশিয়ারি প্রদান করে বলেন শিক্ষার্থীদের উপর যদি কোন প্রকার হামলা করা হয় তাহলে হামলাকারীদের বিরুদ্ধে দিনি ও তার গ্রামবাসী প্রতিরোধ করতে বাধ্য হবে।

আজও সকাল থেকেইে ভিসির পদত্যাগের দাবীতে ক্যাম্পাস চত্তরে বিভিন্ন শ্লোগান দিয়ে ভিসির পদত্যাগ দাবী করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা চৌদ্দদফা দাবী জানিয়ে আন্দলনের ঘোষনা দেন শিক্ষার্থীরা। তবে আজ রবিবার ৪র্থ দিনেরমত ও একই দাবীতে ”ভিসির পদত্যাগের” শিক্ষার্থীগন আন্দোলন করছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ার পর শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবীতে আন্দোলন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর