ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় সিএনজি চালিত অটো রিক্সার চালক নিহত হয়েছে। নিহত রাজা মিয়া (৩২) তারাকান্দা উপজেলার নিতারাশি গ্রামের লাল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে দুই যাত্রী।
পুলিশ জানায়, রবিবার দুপুরে উপজেলার রুপচন্দ্রপুর ফিফো অটো রাইস মিলের সামনে ইমাম বাস সার্ভিসের একটি বাস সিএনজি চালিত অটোরিক্সা কে ধাক্কা দিলে ঘটনা স্থলে অটো রিক্সার চালকের মৃত্যু। এঘটনায় আহত হয় আরো দুই জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
তবে বাসটিকে আটক করা যায়নি বলে জানিয়েছে তারাকান্দা থানার এস.আই খন্দকার আল মামুন।
বার্তাবাজার/কে.জে.পি