ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসেছেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে ছাত্রদলের শীর্ষ পদে আসার তিন দিন পরই ক্যাম্পাসে এসেছে ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।প্রথম দিনে প্রিয় ক্যাম্পাসে এসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মধুর ক্যান্টিনে এ মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এসেছে ছাত্রদল। সকাল ১০টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে তারা মধুর ক্যান্টিনে আসেন।
এ সময় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ শুরু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। সে জন্য ক্যাম্পাসে এসেছি। আর এখান থেকে আমাদের কার্যক্রম শুরু করতে চাই।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, মধুর ক্যান্টিনে আসলে আমাদের জন্য পর্যাপ্ত মতপ্রকাশের জায়গা নেই। এখানে আমাদেরকে উদ্দেশ্য করে নানা ধরনের উস্কানিমুলক স্লোগান দেওয়া হয়েছে।
তিনি বলেন, তাদের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছিলাম। তারা সে সৌজন্যতাবোধও দেখায়নি। এটা আসলে ভিন্নমতের প্রতি এক ধরনের বাধা।
এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি, বালিশ চুরিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে মিছিল শেষ হয়।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেয়।
বার্তাবাজার/এএস