মিসরে সিসির বিরুদ্ধে ব্যপক বিক্ষোভ

স্বৈরশাসক আবদুল ফাত্তাহ আল-সিসির পদত্যাগ দাবিতে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান করছেন দেশটির হাজারো নাগরিক।মিসরের ইতহাসে প্রথম গণতান্ত্রিক পেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পদত্যাগে বাধ্যকরে ক্ষমতা দখল করার পর শুক্রবার প্রথমবারের মতো সরকার পতনের জন্য বিক্ষোভ হলো।

অবৈধ প্রেসিডেন্ট সিসির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন শুরু করেছে মিসরের জনগণ। ২০১১ সালে মিশর বিদ্রোহের প্রাণকেন্দ্র ছিল তাহরির স্কয়ার। এখানে তাই লোক সমাগম হয়েছে বেশি। বিক্ষোভকারীরা দেশের অন্যান্য অংশেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ আন্দোলনের জের ধরে এ পর্যন্ত অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিসরীয় ব্যবসায়ী ও অভিনেতা মোহাম্মদ আলী দেশটির নেতাদের বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি এবং হোটেলে লাখ লাখ টাকা অপচয় করার অভিযোগ এনে অনলাইনে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন।

লাখ লাখ মিসরীয় নাগরিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক মিতব্যয়িতার নীতি অনুসরণ করছে।

এসব অভিযোগকে ‘মিথ্যা এবং বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি। ২০১৩ সালে মোহাম্মদ মুরসির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তিনি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর