ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী যাত্রীবাহী সুন্দরবন ৮ লঞ্চ থেকে আকলিমা নামে এক যাত্রীসহ হ্যান্ডব্যাগ ছিনিয়ে ধলেশ্বরী নদীতে ঝাঁপ ছিনতাইকারীর। এক ঘন্টা পর ট্রলারে করে আকলিমাকে জীবত উদ্ধার করা হয়। রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।
লঞ্চের যাত্রী কাজল বরন দাস জানান, রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জেের ফতুল্লার টার্মিনাল ঘাট থেকে লঞ্চ ছেড়ে আসে সুন্দরবন-৮। এসময় হ্যান্ডব্যাগ ছিনিয়ে নদীতে ঝাঁপ দেয় ছিনতাইকারী। পরে অন্য যাত্রীদের ডাকচিৎকারে লঞ্চ থামান হয়। অপর প্রন্ত থেকে যাত্রীবাহী একটি ট্রলার ও যাত্রীকে উদ্ধার করে।
তিনি আরও জানান, তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে ওই নারী যাত্রী সুস্থ আছেন। ছিনতাইকারী ও ছিনিয়ে নেয়া ব্যাগের সন্ধান পাওয়া যায়নি। ব্যাগে আনুমানিক সোনাসহ দশ হাজার টাকার মালামাল ছিলো বলে জানান তিনি।
বার্তাবাজার/ডব্লিওএস