বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথার টেম্পল রোডে টাউন ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ ১৫ জুয়াড়িকে আটক করেছে।। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে আটককৃত ১৫ জনের মধ্যে ক্লাবটির সাধারণ সম্পাদক শামীম কামালও রয়েছেন। অভিযান শেষে রাত সাড়ে ৯টায় ক্লাবটিতে তালা দেওয়া হয়।
ক্লাবে অভিযান ও আটকের তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা ও এসআই রহিম উদ্দিন জানান, অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। এসময় ক্লাবটির সাধারণ সম্পাদক শামীম কামাল ও ১৪ জুয়াড়িকে আটক করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস