শেরপুরে ফুটবল অনুর্ধ্ব-১৭ জেলা পর্যায়ে সমাপনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ জেলা পর্যায়ের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে সমাপনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

প্রথমে অনুষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলা। এতে শেরপুর পৌরসভা একাদশ ১-০ গোলে শ্রীবরদী পৌরসভা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার খেলায় নকলা উপজেলা একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে শেরপুর পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিলো।

সমাপনী খেলার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, নকলা উপজেলা নির্বাহী মোঃ জাহিদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তারিকুল ইসলাম ভাসানী, পৌরসভার প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আলহাজ্ব খোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক ও অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারী স্ব-স্ব দলের অধিনায়কের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর