প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ।
শনিবার দুপুরে জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপুর নেতৃত্বে শহরের তমিজ মার্কেটস্থ জেলা যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, তাকে গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করা না হলে আন্দোলন আরো কঠোর করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি, রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি হেলাল, যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু, শহর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান মিজান, সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, মাহবুবর রহমান মাহবুব, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক রুপম হাওলাদা প্রমুখ।
এ ছাড়া বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
বার্তাবাজার/ডব্লিওএস