হরিণাকুন্ডুতে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন কে ‘না’ বলি শীর্ষক বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হরিণাকু-ু থানা ও কমিউনিটি পুলিশিং এ আয়োজন করেন।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর মেয়র শাহিনূর রহমান রিন্টু, অধ্যক্ষ শরিফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাস্টার মহি উদ্দীন আহাম্মেদ।

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মিডিয়া কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে যে কোন মূল্যে সমাজ থেকে এ সব অপরাধ দূর করতে জনগনের সহযোগিতা কামনা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর