নওগাঁ কে.ডি.সরকাকি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর কে.ডি.সরকাকি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে নওগাঁ শহরস্থ কে.ডি.সরকাকি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কে.ডি.সরকাকি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কে.ডি.সরকাকি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান মিয়া বিপিএম,নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ কে.ডি.সরকাকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফীর সহ শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি উক্ত স্কুলের বার্ষিক ক্রীড়া সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর